বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে আপন ২ ভাই নিহত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৩৫ বার

জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কলহের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল সদর ইউনিয়নের তিলকপুর কাউনের চর গ্রামে রক্তক্ষয়ী এ সংঘর্ষ ঘটে।

নিহত দুই ভাই হলেন- সোলায়মান হক (৪৫) ও হবিবর রহমান (৪০)। তারা তিলকপুর কাউনের চর গ্রামের মৃত সওদাগর আলীর ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু শ্যামল চন্দ্র ধরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘রোববার বেলা ১১টার দিকে পূর্ব শক্রতার জের ধরে ওই গ্রামের দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে সোলায়মান হক (৪৫) ও হবিবর রহমান (৪০) নিহত হন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ১০ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

এ রিপোর্ট লেখার সময়ে লাশ দু’টি ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com