বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার সৈকতে নেমে পর্যটক নিখোঁজ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছে আব্দুল্লাহ আল মারুফ নামের এক যুবক। এ সময় শাওন নামে অপর এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

মারুফ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সদর এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম জানান, মারুফ, মাসুম ও শাওন তিন বন্ধু রোববার গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে হোটেল এম্বাসেডরে উঠেন। সোমবার দুপুর ২টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায় মারুফ ও শাওন। পরে স্থানীয় সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় শাওনকে উদ্ধার করে। তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তবে গোসল করতে নামা মারুফ এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে লাইফ গার্ড ও বিচ কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com