বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ক্ষণে ক্ষণে হাউমাউ করে কেঁদে উঠছেন অক্ষত সেই নবদম্পতি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২০১ বার

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান রেজাউল করিম হৃদয় (২৬) ও রিয়া মণি (১৯) দম্পতি। গতকাল সোমবার ঘটনার পর তাদের উদ্ধার করে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন রাতে জরুরি বিভাগের পর্যবেক্ষণ কক্ষে গিয়ে দেখা যায়, হৃদয় ও রিয়াকে ঘিরে রয়েছেন স্বজনরা। তারা বেশিরভাগ সময়ই অন্যমনস্ক থাকছেন। ক্ষণে ক্ষণে হাউমাউ করে কেঁদে উঠছেন নবদম্পতি। হৃদয়ের মা, ভাই ও স্বজনরা মিলে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

জানতে চাইলে জরুরি বিভাগের চিকিৎসক এন আলম মাসুদ জানান, দুর্ঘটনায় শুধু হৃদয়ের ডান পায়ে সামান্য আঘাত রয়েছে। এ ছাড়া দুজনেই অক্ষত আছেন। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। তবে মানসিক ট্রমা কাটিয়ে উঠতে তাদের সময় লাগবে।

তিনি আরও বলেন, ‘প্রথমে ভেবেছিলাম তাদের রিলিজ দেব। কিন্তু পরে রোডস অ্যান্ড হাইওয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোরশেদ আলম তাদের দেখতে এসেছিলেন।  তিনি ট্রমা কাটিয়ে ওঠার জন্য তাদের আরও কিছু সময় হাসপাতালে রাখতে বলেছেন। এ জন্য দুজনকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

উল্লেখ্য, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর উত্তরায় জসিমউদ্দীন মোড় সংলগ্ন সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের একটি গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে। এতে নবদম্পতি হৃদয় ও রিয়া ছাড়া পাঁচ আরোহী নিহত হন।

নিহতরা হলেন- হৃদয়ের বাবা আইয়ুব আলী হোসেন রুবেল (৫৫), হৃদয়ের শাশুড়ি ফাহিমা আক্তার (৩৮), কনে রিয়ার খালা ঝর্না আক্তার (২৭), তার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকল্পের কাজ চলাকালীন একটি গার্ডার ক্রেন দিয়ে তোলা হচ্ছিল। হঠাৎ ক্রেনটি গার্ডারসহ কাত হয়ে যায় এবং নিচ দিয়ে যাওয়া একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ওই পাঁচজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com