শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

করোনায় মৃত ৩ হাজারের কাছাকাছি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১২৫ বার

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১২ হাজার ৯৩৯ জন। আর মারা গেছেন দুই হাজার ৯২১ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৭৭৩ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৫৯ হাজার ৮৭৩ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ১২ লাখ ৮৬ হাজার ৩৪২ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৩৬ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬৩ হাজার ৮৭ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪২ লাখ ৮৬ হাজার ২৫৬ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ১৩৪ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪২ লাখ ৪০ হাজার ৩৩৬ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ২৪২ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com