বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কুমিল্লায় বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৫৫ বার

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন হোসনে আরা বেগম (৬০), তারা মিয়া (৩০), রিফাত হোসেন (৮)।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রমের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যান। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। চিৎকার শুনে নানি হোসনে আরা বেগম তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যান। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে তিনিও বিদ্যুতের তারের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

স্থানীয়রা দৌলতপুর বিদ্যুৎ অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদের লাশ উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com