বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

বিষখালীর এক ইলিশের দাম ৫ হাজার টাকা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২২৭ বার

বরগুনার বিষখালী নদীর এক ইলিশ বিক্রি হয়েছে ৫ হাজার টাকা। বিষখালী নদীর এই ইলিশটির ওজন হয়েছিল ২ কেজি।

শনিবার দুপুরে দৈনিক নয়া দিগন্তকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব। এর আগে শুক্রবার রাতে বরগুনা মাছ বাজারে ইলিশটি পাঁচ হাজার টাকায় বিক্রি হয়।

এ সময় বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জেলেরা অবরোধের তাৎপর্য বুঝতে পেরেছে। তাই অবরোধ চলাকালীন মাছ শিকার থেকে বিরত থেকেছে। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পেরেছে। এ মৌসুমে বড় আকারের ইলিশ পাচ্ছে।

মাছ বাজার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বিষখালী নদীতে স্থানীয় এক
জেলের জালে বড় আকারের একটি ইলিশ ধরা পড়ে। পরে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন হয়েছে ২ কেজি। পরে মাছটি বিক্রি করার জন্য বরগুনার পৌর মাছবাজারে নিয়ে যান ওই জেলে। এরপর তার কাছ থেকে পাঁচ হাজার টাকায় মাছটি কিনে রাখেন বরগুনা মাছ বাজারের একজন খুচরা ব্যবসায়ী।

এ বিষয়ে ক্রেতা কামাল হোসেন বলেন, বিষখালী নদীর ইলিশের কদর আছে। আর এ কারণেই এ নদীর ইলিশের দাম এমনিতেই একটু বেশি। এ নদীর ইলিশ সুস্বাদু। আমি পাঁচ হাজার টাকায় দুই কেজি ওজনের ইলিশটি কিনেছি। এখন কেনা দামের চেয়ে বেশি দাম পেলেই ইলিশটি বিক্রি করে দেবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com