রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশের ম্যাচে ঘাম ঝরল পাকিস্তানের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২০২ বার

এক দিনের ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর দারুণ সুযোগ পেয়েও ব্যর্থ হলো নেদারল্যান্ডস। এর আগে দুই দল খেলেছিল পাঁচটি ম্যাচ। যেখানে জয় তো দূরে থাক, খুব একটা লড়াইও করতে পারেনি ইউরোপের দলটা। ষষ্ঠবারের দেখায় জয়ের অনেক কাছে গিয়েও হতাশ হতে হলো তাদের। শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজে হোয়াইট হলো স্বাগতিক নেদারল্যান্ডস। তবে ম্যাচটি জিততে ঘাম ঝরেছে পাকিস্তানের।

রোববার দরটরডামে পাকিস্তানের দেয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯৭ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৯ রানের জয়ে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সফরকারী পাকিস্তান।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে দুই ওপেনার আবদুল্লাহ শফিক ২ রানে ফেরার পর ফখর জামান বিদায় নেন ২৬ রান করে। এরপর একপ্রান্ত আগলে রেখে একা লড়েন বাবর আজম।

৪২.৪ ওভার পর্যন্ত ১২৫ বল খেলে করেন ৯১ রান। এছাড়া ২৭ রান করেন মোহাম্মদ নেওয়াজ, ২৪ রান আসে আঘা সালমানের ব্যাট থেকে। ৪৯.৪ ওভারে ২০৬ রান করতেই গুটিয়ে যায় সফরকারীরা। নেদারল্যান্ডসের পক্ষে ৩ উইকেট নেন বাস দি লিদি। ২ উইকেট নেন ভিভিয়ান কিংমা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক ওপেনার বিক্রমজিত সিং ৫০ রানের ইনিংস খেললেও টপ অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হন। নাসিম শাহ’র তোপে একের পর এক উইকেট হারাতে থাকে দলটা।

তবে মিডল অর্ডার ব্যাটার টম কুপারের সর্বোচ্চ ৬২ রানের ইনিংসে লড়াইয়ে ফিরলেও শেষ পর্যন্ত নাসিমের তোপ সামলে উঠতে পারেনি দলটা। নাসিম একাই নেন ৫ উইকেট। ৪ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com