বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৭৪ বার

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠির কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রলির চালক বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার মো: রাকিব, হেলপার জহিরুল তালুকদার ও স্টাফ বাইজিদ।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কাশেম জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটির সাথে বিপরীতমুখী একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলেই চালক মো: রাকিবের মৃত্যু হয়। হেলপার জহিরুল ও স্টাফ বাইজিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন মিলন বলেন, দুর্ঘটনায় ট্রলিতে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান, বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে জেনেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com