বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

দায়িত্বরত অবস্থায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২২৫ বার

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দায়িত্বরত অবস্থায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ফারুক ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে মহাসড়কে নিতায়শা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ফারুক ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুণভরী গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানা পুলিশের পিকআপ চালকের দ্বায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রাত্রীকালিন ডিউটি করছিলেন একদল পুলিশ সদস্য। এ সময় দিনাজপুরের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা দেয় তাকে। এতে মহাসড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিহত পুলিশ ফারুক ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপার ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। পরে চালক ও হেলপারের নামে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com