সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিকেলে চাবাগান মালিকদের সাথে বসবেন প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৯৩ বার

দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার ইস্যুতে আজ বিকেলে চাবাগান মালিকদের সাথে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেওরাছড়া চাবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোদ কুর্মি বলেন, শ্রমিকরা আজ কাজে যোগ দেননি, তবে তারা কোনো বিক্ষোভ দেখায়নি।

তিনি বলেন, শুক্রবার জেলার ৯২টি বাগানে পঞ্চায়েত কমিটি নিজ নিজ বাগানের নাচঘরে বৈঠকে বসবেন। ওই বৈঠকে মজুরি ও পরবর্তী শ্রমিক আন্দোলনের বিষয়ে আলোচনা হবে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে গণভবনে চাবাগান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটে নামেন। ২ দফা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করা হলে তা শ্রমিকরা প্রত্যাখান করেন। দাবি না মানায় চাশ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com