বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

নেভানো হলো ডিএনসিসি ভবনের আগুন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের অষ্টমতলার আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টমতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো বিজ্ঞপ্তিতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতেও বলা হয়, আজ সকাল ৭টা ১০ মিনিট থেকে ১৫ মিনিটের মধ্যে ডিএনসিসির অষ্টমতলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুম থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। তবে অষ্টমতলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোঁয়া বাইরে বের করার কাজ চলছে।

মকবুল হোসাইনে বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম উপরে রয়েছে, তারা আগুনের সঠিক উৎস খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com