বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিএনপি উন্নত ঢাকা গড়‌তে নয়, নেত্রীকে মুক্তির জন্য নির্বাচনে এসেছে : তাপস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৩৩৯ বার

আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি উন্নত ঢাকা গড়তে নয়, তাদের নেত্রীকে মুক্তির আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে এসেছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নাজিরা বাজার এলাকায় গণসংযোগ চলাকালে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবা‌বে তাপস ব‌লে‌ন, সাঈদ খোকন এখ‌নো মেয়র র‌য়ে‌ছেন। চেয়া‌রে থে‌কে তি‌নি নির্বাচনী প্রচারণা চালা‌তে পার‌বেন না। ত‌বে সাঈদ খোকন আমা‌কে সব সময় সমর্থন দি‌চ্ছেন। আড়া‌লে আমার জন্য কাজ কর‌ছেন।‌

তি‌নি ব‌লেন, এবার ম‌নোনয়ন না পাওয়ায় তি‌নি (সাঈদ খোকন) ম‌নে কষ্ট পে‌য়ে‌ছেন। এটা স্বাভা‌বিক। কারণ তি‌নিও তো দল ক‌রেন। ম‌নে কষ্ট পে‌লেও তিনি আমার প‌ক্ষে আছেন।

তাপস ব‌লেন, ঢাকার মানুষ প‌হেলা ফেব্রুয়ারির অপেক্ষায় রয়েছে। পহেলা ফেব্রুয়ারি সারাদিন তারা নৌকার পক্ষে রায় দেবে। নৌকার বিজয় হলে উন্নত ঢাকার সূচনা হবে। একই সময় তি‌নি উন্নত ঢাকার বার্তা সবার কাছে পৌঁছে দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

বিএনপি’র প্রসঙ্গ তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তারা অংশ নেয়নি। নির্বাচনের না‌মে তারা আন্দোলনের কর্মসূচি বেগবান কর‌তে চা‌চ্ছে। তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে রক্ষা করার জন্য আন্দোলন কর‌ছে।

তাপস ব‌লেন, আমাদের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই ঢাকাকে আরো উন্নত ঢাকা হি‌সে‌বে গড়ে তুলতে চাই। এজন্য পাঁচটি লক্ষ্যকে সামনে রেখে আমরা কর্মসূচি ঘোষণা ক‌রে‌ছি।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, এটা নির্বাচনের জন্য ভোট দেয়ার জন্য একটা আধু‌নিক পদ্ধতি। ইভিএম পদ্ধ‌তি‌তে ভোট দেয়ার জন্য ঢাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী পহেলা ফেব্রুয়ারি তারা নৌকার পক্ষে রায় দিয়ে উন্নত ঢাকা গড়ার জন্য আমাকে সুযোগ দিবেন- এই কামনা আমি করছি।

এ সময় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর‌বিক্রম, অ্যাড‌ভো‌কেট সানজিদা খানম, পারভীন জামান কল্পনা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, হেদায়েতুল ইসলাম স্বপন, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com