মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ বার

ব্রিটেনের রানি এলিজাবেথ ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন প্রধান লিজ ট্রাসকে পরবর্তী সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এর মাধ্যমে দু’মাসের এক অন্তর্বর্তীকালীন প্রশাসনের অবসান ঘটলো, যেটি শুরু হয়েছিল একাধিক কেলেঙ্কারির জেরে যখন বরিস জনসনকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।

ট্রাস স্কটল্যান্ডে রানির ব্যক্তিগত বাসভবন ব্যালমোরাল প্রাসাদে গিয়ে রানির সাথে দেখা করেন।

ইউরোপে যুদ্ধ এবং দেশে গুরুতর অর্থনৈতিক সমস্যার পটভূমিতে লিজ ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্বভার হাতে তুলে নিলেন।

বিবিসি জানতে পেরেছে যে তার নতুন প্রশাসনের প্রথম কাজ হবে পাইকারি জ্বালানির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি থেকে দেশবাসীকে রক্ষা করা।

এ লক্ষ্যে বাসাবাড়িতে জ্বালানির ব্যয় প্রায় ১৮ মাসের জন্য স্থগিত রাখা হবে।

জ্বালানি কোম্পানিগুলোকে সরকার এর পরিবর্তে ঋণ দেবে।

এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনও প্রথা অনুযায়ী ব্যালমোরাল প্রাসাদে গিয়ে রানির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

সেখান থেকে বেরিয়ে এসে এক বক্তৃতায় তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন করোনা মহামারী মোকাবেলা এবং ব্রেক্সিট চুক্তিসহ তার অর্জনগুলো তুলে ধরেন।

তবে যেসব কেলেঙ্কারির জন্য তিনি চাকরি খুঁইয়েছেন সে সম্পর্কে জনসন কোনো কথা বলেননি।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com