বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

দিনাজপুরে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ বার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকায় বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে মামুদ (৩৫), মৌলভীপাড়ার মহির আলীর ছেলে সাইদুল (৩৮) এবং চৌধুরী পাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে আলতাফ (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ওই গ্রামের আমেরিকা প্রবাসী মিলনের নির্মাণাধীনের ভবনের কাজ চলছি। কয়েকদিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ করা হয়। বুধবার সকালে মাসুদ ও সাইদুল সাটারিংয়ের মালামাল খুলতে নিচে নামেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রমিক আলতাফও নিচে নামেন। পরে তিনিও ফিরে না আসায় স্থানীয়রা নিচে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ ও সাইদুলকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া গুরুতর অসুস্থ আলতাফকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com