বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

উল্লাপাড়ায় বজ্রপাতে এক পরিবারের ৩ জনসহ ৯ জনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে এক পরিবারের তিনজনসহ ৯ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ও আহতরা সবাই কৃষি শ্রমিক। নিহতরা হলেন- উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), একই গ্রামের বাহাদুর হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৬০), গোলাম মোস্তফার মেয়ে রিতু খাতুন (১৪), জান্নাতি (১২) এবং উপজেলার সদরের শিবপুর গ্রামের ইমাম প্রামানিকের ছেলে মোবাখর হোসেন (৪০), একই এলাকার মোকাম হোসেনের ছেলে মনাফ হোসেন (১৮), ছবের আলীর ছেলে শমসের আলী (৬০), তার ছেলে শাহিন (২১), বড় ভাই আফসার আলী (৬৩)।

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে বাবা-ছেলেসহ এক পরিবারের তিনজন রয়েছেন। তিনি জানান, ১২-১৩ জন কৃষি শ্রমিক মাটিকোড়া এলাকার একটি জমিতে রোপা আমন ধানের চারা তুলছিলেন। এ ঘটনায় আরো পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। আহতদের উল্লাপাড়ার কাওয়াক হাসপাতাল ও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com