বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বাস্থ্য কর্মকর্তার আত্মহত্যা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ বার

নাটোরে সমির কুণ্ডু (৫৫) নামের এক স্বাস্থ্য কর্মকর্তার ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে নাটোর রেলস্টেশন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সমির ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তিনি নাটোর শহরের কাপুড়িয়া পট্টি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন সমির কুণ্ডু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সমির কুণ্ডুর ছোট ভাই তপন কুণ্ডু জানান, তার ভাই সদর উপজেলার হালসা স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শক। সকালে ছেলেকে কোচিংয়ে দিতে বাড়ি থেকে বের হন। এরপর স্টেশন থেকে পরিচিত লোকজন আত্মহত্যার বিষয়টি তাদের জানান।

রেলস্টেশন মাস্টার কামরুনাহার বলেন, রেলওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com