বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমল রাজধানীর পাম্পে ফিরেছে স্বস্তি, তিন কারণে কেটেছে তেলের সংকট

যাত্রাবাড়ীতে রেস্তোরাঁয় যেভাবে আগুনের সূত্রপাত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ বার

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিভাবে আগুনের সূত্রপাত- এ প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনোমনি শর্মা জানান, বাইরে থাকা ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে মিটারে আগুন লেগে যায়। পরে তা প্রথমে পুরো রেস্তোরাঁয় এবং পরে ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে থাকা কর্মচারীরা বের হয়ে আসতে পেরেছিল বলে জানা গেছে । তাই এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে চার তলা বিশিষ্ট ভবনটির তিন তলা পর্যন্ত পুড়ে গেছে।

এর আগে আজ রোববার সকাল ৭টার দিকে ওই আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি চারতলা আবাসিক ভবনের রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো তিনটি ইউনিট তাদের সাথে যোগ দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com