বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

সাজেদা চৌধুরীর জানাজায় হাজারো মানুষের ঢল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর জানাজা ফরিদপুরের নগরকান্দায় এমএন অ্যাকাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত এ জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেয়।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে তার লাশ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নগরকান্দায় পৌঁছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আরিফসহ জনপ্রতিনিধি, রাজনীতিবীদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এই বরেণ্য রাজনৈতিক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তারা। পরে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ নিয়ে নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা ঢাকার পথে রওনা হয়।

সোমবার বিকেল ৩টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ রাখা হবে। পরে বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বনানী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

গতকাল রোববার রাত ১১টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী। উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কিছুদিন আগে সিএমএইচে ভর্তি হন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com