বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রকে এবার রাশিয়ার হুঁশিয়ারি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ বার

মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার হুঁশিয়ারি দিলো রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য (এম-১৪২ হিমার্স) ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দেয় তাহলে দেশটি রেড লাইন অতিক্রম করবে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের একটি দলে পরিণত হবে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র বলেছেন, রাশিয়ার তাদের ভুখণ্ড রক্ষা করার অধিকার আছে।

এর আগে তাইওয়ান ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্ক করেছে চীন। দেশটি আজ বৃহস্পতিবার বলেছে, তাইওয়ানকে সামরিক সাহায্য পাঠানোর মার্কিন বিল তাইয়ানের স্বাধীনতা ও দেশটির বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য গুরুতর ভুল বার্তা। খবর এনডিটিভির।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে বলেছেন, এই বিল যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে এটি চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে ব্যাপকভাবে নাড়া দেবে। পাশাপাশি তাইওয়ানজুড়ে শান্তি, স্থিতিশীলতার অত্যন্ত গুরুতর পরিণতি হবে।

বর্তমানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উজবেকিস্তানে অবস্থান করছেন। দেশটির স্থানীয় সময় আজ বিকেলে এই দুই নেতার মধ্যে আলোচনার কথা আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com