বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ট্রেনে তল্লাশি নিয়ে বিজিবি-রেল পুলিশ সংঘর্ষ, আহত ৩

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ বার

ট্রেন তল্লাশিকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন রেল পুলিশ আহত হয়েছেন।

রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে গেলে মমিন হোসেন নামে এক রেল পুলিশের সাথে ছবি তোলা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি হলে রেল পুলিশের তিন সদস্য আহত হয়।

আহত রেল পুলিশের সদস্যরা হচ্ছেন মো: সেতাফুর রহমান, মো: ইনতাজুল হক এবং মো: মমিন।

বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের কথা বলার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করে।

পরবর্তীতে বিজিবির ২০-২২ জনের একটি টিম এসে রেল পুলিশের (আরএসবি) মো: মমিনকে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায় বিজিবি ক্যাম্পে।

রেল পুলিশ তুলে নিয়ে যাওয়ার সময় অন্যান্য রেল পুলিশ সদস্যরা বাধা প্রদান করলে বিজিবি তাদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে মো: সেতাফুর রহমান ও মো: ইনতাজুল হককে আহত অবস্থায় নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মো: মিনহাজ সিদ্দিকী জানান, সামান্য ঘটনায় উভয়ের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। বিয়য়টি দ্রুত মীমাংসা হয়ে যাবে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com