সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

র‌্যাবের ৬ অধিনায়ককে একযোগে বদলি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ বার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ছয়টি ব্যাটালিয়নের অধিনায়ককে (সিও) একযোগে বদলি করা হয়েছে। এছাড়া বাহিনীটির আরও পাঁচটি উইংয়ের পরিচালকদেরও বদলি করা হয়েছে।

সোমবার র‌্যাব ‌মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, র‌্যাব-৮ এর অধিনায়ক করা হয়েছে লে. কর্নেল মাহমুদুল হাসানকে, র‍্যাব-৪ এর অধিনায়ক করা হয়েছে লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে, র‍্যাব-২ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে, র‍্যাব-১২ এর অধিনায়ক করা হয়েছে মো. মারুফ হোসেনকে, র‍্যাব-১০ এর অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ ফরিদ উদ্দিনকে ও র‍্যাব-১৪ এর অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মহিবুল ইসলামকে।
এছাড়া র‍্যাব সদর দপ্তরের অপারেশনস ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, র‍্যাব সদর দপ্তরের প্রশাসন ও অর্থ ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, র‍্যাব সদর দপ্তরের যোগাযোগ ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, র‍্যাব সদর দপ্তরের ট্রেনিং উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম গণি, র‍্যাব সদর দপ্তরের তদন্ত ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান।

একই আদেশে র‍্যাব-৪ এর পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পীকে র‍্যাব-১৪, ক্যাপ্টেন ফয়সাল ইবনে মঈনকে র‍্যাব সদর দপ্তরের প্রশাসন ও অর্থ ইউংয়ে, লেফটেন্যান্ট আবুল হাশেম সবুজকে র‍্যাব-১২, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমানকে র‍্যাব-১১ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র‍্যাব-৩ এ পদায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com