বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বেনাপোল চেকপোস্টে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ আটক ২

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার

বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ দুই জন ভারতফেরত যাত্রীকে আটক করা হয়েছে বলে শুক্রবার কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের কমলঘাট এলাকার শাহ আলমের ছেলে সাগর হোসেন (৪০) ও একই জেলার টঙ্গীবিদ গ্রামের আমজাদ হোসেনের ছেলে জসিম ঢালী (৩৫)।

বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা দফতরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বন্দর টার্মিনাল এলাকায় অপেক্ষা করার সময় কাস্টমসের একটি দল তাদের আটক করে।

তাদের লাগেজ চেক করে এক লাখ ৭০ হাজার মার্কিন ডলার জব্দ করে এবং তাদের আটক করেন কাস্টমস কর্মকর্তারা।

আটকদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে এবং তাদেরকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com