বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ভোলায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ জেলে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৬২ বার

ভোলার মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে কামাল জমাদ্দার (৪০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ শনিবার ভোরে ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে ইউসুফ রাঢী নামের অপর এক জেলে আহত হয়েছে। তবে তিনি সুস্থ্য আছেন।

নিখোঁজ কামাল পূর্ব ইলিশা ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজম বলেন, ভোরের দিকে জেলেরা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে এক জেলে নিখোঁজ ও অপর একজন আহত হয়েছেন। তবে আহত যিনি হয়েছেন তিনি বর্তমানে সুস্থ আছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে নৌ-পুলিশের একটি টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com