শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কুড়িগ্রামে ভয়াবহ শীত কেড়ে নিল শিশুর প্রাণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৩৬৬ বার

কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে রৌমারীর যাদুর চর ইউনিয়নের ভোলার চর সরকার পাড়ার হাসান আলীর ৯ মাসের শিশু সন্তান আতিকুল মারা গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় শীতজনিত রোগ বিশেষ করে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫ জন শিশু এবং ৬ জন বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়েছেন। অত্যধিক ঠান্ডার কারণে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ জেলার সকল হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, শনিবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রচণ্ড ঠান্ডায় চরম বিপাকে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষসহ পশুপাখি। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিশেষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না অনেকেই। শীতের কারণে চলতি মৌসুমের বোরো রোপনের কাজ এখনও শুরু হয়নি।

এদিকে কুড়িগ্রাম জেলা পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা জানান, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় শীতার্তদের জন্য ৬৪ হাজার কম্বল, ২ হাজার শুকনো খাবারের প্যাকেট এবং ১ হাজার ৫০০ শিশু পোশাক বিতরণ করা হয়েছে। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com