বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

আগামী সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার

আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা কমবে। এরপর আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে লঘুচাপের প্রভাবে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি রয়েছে। সমস্যা হবে না, এটি হয়তো উপকূলে উঠে আজ-কালের মধ্যে শেষ হয়ে যাবে। সিগন্যাল যেটা আছে সেটা আপাতত থাকবে। আবহাওয়া ভালোর দিকে যাচ্ছে। বৃষ্টি কমে যাবে।’

তিনি বলেন, ‘আগামী দু-তিন দিনে বৃষ্টি ক্রমেই কমে যাবে। এরপর ১০-১১ অক্টোবরের পর আবার একটা বৃষ্টি আসবে। আপাতত ঢাকায় সেভাবে বৃষ্টি হবে না। বিকেলের দিকে হলেও ছিঁটে-ফোঁটা বৃষ্টি হতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com