বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

সিলেটে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৬৭ বার

সিলেটের বিশ্বনাথ উপজেলার দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে উপজেলার লামাকাজিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, পুলিশ ওই এলাকায় কাঁদানে গ্যাস এবং ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহন ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

চেয়ারম্যান ধলা মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে লামাকাজি বাসস্ট্যান্ডে টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গ্রামবাসী দুটি দলে বিভক্ত হয়ে ওই এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com