বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

করোনায় মৃত্যু ২ হাজার ৮০০, আক্রান্ত সাড়ে ৬ লাখ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৩৭ বার

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে দু’হাজার ৮২৫ জনের। আর আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৬৯ হাজার ২৩৩ জন। একই সাথে সুস্থ হয়েছেন তিন লাখ ৭৬ হাজার ৮৪৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৯৯৮ জন। একই সাথে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ৭৭ হাজার ৫০ জন। আর সুস্থ হয়েছেন ৬১ কোটি তিন লাখ ৭২ হাজার ৪৩১ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ১৪ জনে। মোট মারা গেছেন ১০ লাখ ৯২ হাজার ৩১ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৩৬ হাজার ৫১৭ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯৪৩ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৭২৫ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ১৮৭ জনের।

এছাড়া জার্মানি আক্রান্তে চতুর্থ স্থানে আছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৫০ লাখ পাঁচ হাজার ৭৬৯ জন। মৃত্যু হয়েছে এক লাখ ৫২ হাজার ১০০ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com