বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

পাওনা টাকা না পেয়ে বন্ধুকে খুন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৬৬ বার

কক্সবাজারের টেকনাফে বন্ধুর ছুরির আঘাতে মো. করিম (৩০) নামে এক যুবক মারা গেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে।

করিম বরইতলী এলাকার সাবের আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, বরইতলী এলাকার নুর মোহাম্মদ ও করিম দীর্ঘদিনের বন্ধু ছিল। পাওনা টাকার জেরে তাদের মধ্য কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হঠাৎ করে নূর মোহাম্মদ ধারালো একটি ছুরি দিয়ে করিমকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় করিমকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত খুনিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com