রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

চ্যাম্পিয়নদের লজ্জা দিয়ে নিউজিল্যান্ডের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৬৭ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে নিউজিল্যান্ড। কনওয়ে-অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের দাপটে এই জয় পায় কেন উইলিয়ামসনের দল।

আজ শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর একটায় ম্যাচটি মাঠে গড়িয়েছে। যেখানে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ঠিক ২০০ করে। জবাবে ১১১ রানে গুটিয়ে যায় ঘরের মাঠে খেলা অস্ট্রেলিয়া।

২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। যেখানে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দলটি। টিম সাউদির বলে ব্যক্তিগত ৫ রানে বোল্ডন হন ডেভিড ওয়ার্নার। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ ১৩ রান করে মিচেল স্যান্টনারের শিকার হন। আর তুলে মারতে গিয়ে ১৬ রানে সাউদির দ্বিতীয় শিকার হন মিচেল মার্শ।
স্যান্টনারের বলে দুর্দান্ত ক্যাচে মার্কাস স্টোয়নিসকে (৭) ফেরান গ্লেন ফিলিপস। স্টোয়নিস অফ সাইডে তুলে মারলে লম্বা লাফ দিয়ে ক্যাচটি নেন ফিলিপস। এই স্পিনারের তৃতীয় শিকার হন টিম ডেভিড। ১১ রান করা এই ব্যাটার লেগ সাইডে সজোড়ে ব্যাট চালালেও বাউন্ডারিতে ক্যাচ নেন জেমস নিশাম।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়া ৭ রানের ব্যবধানে গুরুত্বপূর্ণ দুটি উইকেট হারায়। লকি ফার্গুসনের বলে উইকেটরক্ষক ডেভন কনওয়েকে ক্যাচ দেন ২ রানে থাকা ম্যাথিউ ওয়েড। আর ইশ সোধির বলে বোল্ড হন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল দলীয় সর্বোচ্চ ২০ বলে ২৮ রান করেন।

শেষদিকে ট্রেন্ট বোল্ট দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন। এই বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পাকে বোল্ড করেন। অজিদের শেষ ব্যাটার হিসেবে প্যাট কামিন্সকে ফেরান সাউদি। কামিন্স অজি দলে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ২১ রান করেন।

কিউই বোলারদের মধ্যে সাউদি ও স্যান্টনার সর্বোচ্চ ৩টি করে উইকেট পান। বোল্ট দখল করেন দুটি উইকেট।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। উদ্বোধনী জুটিতে ৪.১ ওভারে ৫৬ রান তোলেন এই ওপেনাররা। তবে দলীয় হাফসেঞ্চুরির পর জস হ্যাজেলউডের বলে বোল্ড হন অ্যালেন। মাত্র ১৬ বলে এই ডানহাতি ৫টি চার ও ৩টি ছক্কায় ৪২ রান করেন।

এরপর দলীয় শতকের পর বিদায় নেন কেন উইলিয়ামসন। ১৩তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ২৩ রানে কিউই অধিনায়ক অ্যাডাম জাম্পার বলে এলবি হন। কনওয়ে-উইলিয়ামসন জুটি ৫৩ বলে ৬৯ রান তোলে। ১১তম ওভারেই দলীয় শতকের দেখা পায় নিউজিল্যান্ড।

মাঝে গ্লেন ফিলিপস (১২) হ্যাজেলউডের বলে তাকেই ক্যাচ দিয়ে দ্রুত ফেরেন। তবে একপাশ আগলে রেখে জেমস নিশামের সঙ্গে ফের জুটি বাধেন কনওয়ে। এবার তারা ২৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। বাঁহাতি ওপেনার কনওয়ে ৫৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৯২ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে নিশাম ১৩ বলে ২৬ রানের হার না মানা ইনিংস খেলেন।

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হ্যাজেলউড। তিনি ৪ ওভারে ৪১ রানে ২টি উইকেট নেন। একটি উইকেট পান জাম্পা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com