বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ইউক্রেনের ১০ লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৩৮ বার

ইউক্রেনের ১০ লাখেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ নেই। দেশটির বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের ডেপুটি প্রধান শনিবার এ কথা জানিয়েছেন।

কিরিলো টিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এখন পর্যন্ত খমেলনিটস্কি অঞ্চলে ৬ লাখ ৭২ হাজার গ্রাহক, মাইকোলাইভ অঞ্চলে এক লাখ ৮৮ হাজার ৪০০, ভোলিন অঞ্চলে এক লাখ দুই হাজার, চেরকাসি অঞ্চলে দুই লাখ ৪২ হাজার, রিভনে অঞ্চলে এক লাখ ৭৪ হাজার ৭৯০, কিরোভোগার্ড অঞ্চলে ৬১ হাজার ৯১৩ এবং ওডেসা অঞ্চলে ১০ হাজার ৫০০ বাড়িঘরে বিদ্যুৎসংযোগ নেই।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, বিদ্যুৎ অবকাঠামোয় হামলার পরেও রাশিয়া রাতে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে।

জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ৩৬ বার রকেট হামলা চালিয়েছে যার অধিকাংশই ভূপাতিত করা হয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com