বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

নীলফামারীর রামগঞ্জে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মিভূত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৩০ বার

নীলফামারী জেলা সদরের রামগঞ্জে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রোববার সকাল ৭টার দিকে বাজারের রাহিতোন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

ধারণো করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন মুর্হূতেই ছড়িয়ে পড়ে। এতে জহুরুল টেলিকম, রাসেল কম্পিউটার, মোল্লা হোটেল, তাপস টেইলার্স, কসমেটিকস, কাপড়ের গোডাউন, মুদি দোকান, সারের ও কীটনাশকের দোকান, কনফেকশনারি, পানের দোকানসহ ১১টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com