বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের নির্দেশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৬৭ বার

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও কাজী মো: ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।

একইসাথে আদালত এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের আবেদনে ‘চাকরি প্রার্থীদের বয়সসীমা কেন ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করা হবে না’ তা জানতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর রুল জারি করেছেন।

এর আগে চলতি বছরের ১০ মে সহকারী পরিচালক (জেনারেল) পদে ২২৫ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। পর গত ১৫ জুন পর্যন্ত এই পদে আবেদনের জন্য সময় পান চাকরিপ্রার্থীরা। পরে ১৫ সেপ্টেম্বর সহকারী পরিচালক (জেনারেল) পদে প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) তারিখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com