বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৪৩ বার

রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ দ্বন্ধ, আধিপত্য বিস্তার ও সক্ষমতার জানান দিতে বেড়েই চলেছে হত্যাকাণ্ডের ঘটনা। এরইমধ্যে আরো এক রোহিঙ্গা যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সালাম (৩৭)। তাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সালাম ওই ক্যাম্পের রশিদ আলমের ছেলে। সন্ধ্যায় আট থেকে ১০ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবককে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুতুপালং এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

এর আগে চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই মাঝিসহ চারজন রোহিঙ্গা খুনের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com