বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

রুশ হামলায় ইউক্রেনের ৪০ লাখ মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে রাশিয়ার হামলায় অন্তত ৪০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার নিয়মিত ভাষণে তিনি এ অভিযোগ করেন।

জেলেনস্কি বলেন, ‘রুশ সেনাবাহিনী আমাদের অনেক বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোতে হামলা করেছে। এতে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যেসব শহরে এখনো বিদ্যুৎ আছে, সেগুলোতে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা চেষ্টা করছি ব্ল্যাকআউট কমানোর।’

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ অক্টোবর রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে ১৫ লাখ মানুষ।
 সময় জেলেনস্কি বলেছিলেন, ‘নতুন করে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন শতভাগ ভূপাতিত করার প্রযুক্তিগত সক্ষমতা আমাদের নেই। তবে মিত্রদের সাহায্যে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতায় কিয়েভ আরও উন্নতি করবে।’

এ দিকে মস্কো শুক্রবার জানিয়েছে, তারা ইউক্রেনে রাশিয়ার তিন লাখ রিজার্ভ সেনা মোতায়েন সম্পন্ন করেছে। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এক মাসের মধ্যেই এই মোতায়েন সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com