বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় হতাহত ১১

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৭৩ বার

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের পেছনে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় উমরাজ মিয়া (৩১) নামে কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হন বাসের ১০ যাত্রী।

রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকার চিটাগাং ফিড মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত উমরাজ হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদের মৃত হরমুজ মিয়ার ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘রোববার সকালে মহাসড়কের কমলদহ এলাকায় চট্টগ্রামগামী পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে কাভার্ডভ্যানচালক উমরাজ মিয়া মারা যান। এ সময় বাসের ১০ যাত্রী আহত হন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com