মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

কিশোরগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ২

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৫৪ বার

কিশোরগঞ্জের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চারজন। তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকালে সাড়ে ৮টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নওগা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের নওগা বাসস্ট্যান্ড এলাকায় সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী
একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিরচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। এছাড়া আহত হয় আরো চারজন ।

নিহতের মধ্য একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

ভৈরব হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক এসআই নূর হোসেন জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য ভৈরব হাসপাতাল ও বাজিতপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com