শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মৌলভীবাজারে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৩৫৪ বার

মৌলভীবাজারে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের সেন্ট্রাল রোডে পিংকি স্টোর নামে একটি জুতার দোকানে আগুন লাগে। খবর পেয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই দোকানের পেছনে পিংকি স্টোর দোকান মালিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আগুন লাগার সময় নারী ও শিশু ঘরের মধ্যে ছিলেন। আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- পিংকি সু স্টোরের সত্তাধারী সুভাষ রায় (৬৫), স্ত্রী দিপ্তী রায় (৪৮), তার মেয়ে প্রিয়া রায় (১৯), শ্যালকের বউ দিপা রায় (৩৫) ও তার মেয়ে বৈশাখী রায় (৩)।

মৌলভীবাজার ফায়ার স্টেশনের ম্যানেজার জানান, আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মৌলভীবাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে।তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com