রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বঙ্গোপসাগরে আবার লঘুচাপ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১২৫ বার

দক্ষিণ বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। আগামী দুই দিনে এই আবহাওয়ার পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যেতে পারে। এতে শীতের অনুভূতি আরও তীব্রতর হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com