বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিউইয়র্কে শেফ টমি মিয়া এবং শেফ খলিলুর রহমান এর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৬২ বার

নিউইয়র্কে বাংলাদেশি-ব্রিটিশ সেলিব্রিটি শেফ টমি মিয়া এবং বাংলাদেশী-আমেরিকান সেলিব্রিটি শেফ মো. খলিলুর রহমান এর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর সোমবার খলিল’স ফুডের আয়োজনে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত আয়োজনে সাংবাদিকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সাংবাদিক শামীম আল আমিনের পরিচালনায় শেফ টমি মিয়া এবং শেফ মো. খলিলুর রহমান বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভার শুরুতে সাংবাদিক শামীম আল আমিন শেফ টমি মিয়া ও শেফ খলিলুর রহমানের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। পরিচয় পর্বে জানানো হয়, টমি মিয়া মৌলভীবাজারের জন্মগ্রহণ করেন। দশ বছর বয়সে পরিবারের সাথে যুক্তরাজ্যে পাড়ি জমান।
পরবর্তীতে রেস্টুরেন্টে কাজ শুরু করেন। এক সময় কাজ শিখে সেলিব্রিটি শেফ হয়ে নিজেই রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন। আজ তিনি যুক্তরাজ্যসহ পৃথিবীখ্যাত হয়েছেন। পেয়েছেন নানান পুরস্কার। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স যশোরের সন্তান খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে এসে রেস্টুরেন্টে কাজ করতে করতে হয়ে যান শেফ। নিউইয়র্কে ব্রঙ্কসে স্ট্রার্লিং-বাংলাবাজারে গড়ে তোলেন নিজ নামে খলিল বিরিয়ানি হাউস, যা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রাসী বাংলাদেশিদের কাছে সুখ্যাতি লাভ করেছে। শেফ টমি মিয়া এবং শেফ মো. খলিলুর রহমান বলেন, শিক্ষিত লোকজন এ পেশায় এগিয়ে এলে এর মাধ্যমে বাংলাদেশী খাবার বিশ্বব্যাপি পরিচিতি লাভ করবে।
গোল্ডেন প্যালেসের সিইও মো. বিলাল ইসলামের সহযোগিতায় এ অন্ষ্ঠুানে টমি মিয়া ও খলিলুর রহমানকে ব্রঙ্কসবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সহ ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com