বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বেনাপোল ১১২ টি স্বর্ণের বার জব্দ, আটক ২

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৪৪ বার

বেনাপোলের আমড়াখালি সীমান্তে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বির্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাত সাড়ে ৯টার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চাঁদপুরের মতলব থানার মোবারকপুরের মনুমিয়ার ছেলে ওমর ফারুক (২৭) এবং একই গ্রামের বারেক সরকারের ছেলেফরহাদ হোসেন (৩২)।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে বেনাপোলের আমড়াখালি সীমান্ত দিয়ে দু‘জন পাচারকারী বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। পরে বিজিবি তাদের অটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। তাদের দেহ তল্লাশি করে সেখান থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।

বিজিবি আরো জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায় জব্দ করা সোনার একটি অংশের মালিক স্থানীয় বড় আচড়া গ্রামের ক্ষীতিষ চন্দ্র্র দের ছেলে অশোক কুমার দে। অশোক নারী ও শিশু পাচারের সাথে জড়িত বলেও বিজিবি জানায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ আহমেদ সিদ্দিকি জানান, ভারতে পাচারের সময় আমড়াখালি সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com