বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ইসি’কে বিতর্কিত করাই বিএনপির মূল টার্গেট : ১৪ দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৩৪৯ বার

সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভ করা বিএনপি’র মূল টার্গেট নয়। তাদের টার্গেট নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করা। বুধবার বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

তিনি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে জয় লাভ বিএনপির মূল টার্গেট নয়। নির্বাচন কমিশনকে বিতর্কিত ও আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-এ দুই ইস্যুকে প্রতিষ্ঠা করাই তাদের মূল টার্গেট।

দিলীপ বড়–য়া বলেন, আগামী পহেলা ফেব্রুয়ারি বিশ্ব অবাক হয়ে লক্ষ্য করবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।

তিনি জানান, নির্বাচনে কোন দল যাতে কোনো সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে না পারে, সে জন্য প্রাক-ব্যবস্থা নিতে ১৪ দলের পক্ষ থেকে ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক আরো বলেন, ১ ফেব্রুয়ারি বিকেল থেকে বিভিন্ন মত প্রচার করতে পারে বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করেও বিভিন্ন অঘটন ঘটাতে পারে। এ জন্য তারা এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে বহিরাগতদের নিয়ে এসেছে। তাদের মূল কাজ হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করা।

এ সময়ে অন্যান্যের উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাওছার, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রি পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com