বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কোন কোন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৯৫ বার

দীর্ঘ প্রতীক্ষা আর নানা বিতর্কের পর আজ পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। দোহার আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর।

রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। বেদুইনদের তাঁবুর আদলে নির্মিত আল বায়েত স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশে বসেই বিশ্বকাপের ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশের দুটি চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে ম্যাচটি। দেশের খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস ও গাজী টেলিভিশন (জি টিভি) খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

এছাড়া অনলাইনেও দেখা যাবে কাতার-ইকুয়েডর ম্যাচ। অনলাইন অ্যাপ টফিতে দেখা যাবে ম্যাচটি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে এ ম্যাচ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com