বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কিয়েভে রুশ-সমর্থিত চার্চে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর হানা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১৪ বার

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও পুলিশ ইউক্রেনের রাজধানী কিয়েভের হাজার বছরের পুরনো রুশ-সমর্থিত একটি অর্থোডক্স খ্রিস্টান মঠে অভিযান চালিয়েছে। রুশ বিশেষ বাহিনীর সন্দেহজনক অন্তর্ঘাত ভণ্ডুল করে দিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থাপনাটি কিয়েভ পেচারস্ক লাভরা কমপ্লেক্স বা কিয়েভ মনাস্টেরি নামে পরিচিত। বিশাল এই কমপ্লেক্সে ক্যাথেড্রাল, চার্চ, আরো কয়েকটি ভবন রয়েছে। এটি ইউনেস্কোর তালিকাভুক্ত ওয়ার্ল্ড হেরিটেজের অংশবিশেষ।

নিপার নদীর ডান তীরে অবস্থিত স্থাপনটিতে রুশ-সমর্থিত ইউক্রেনিয়ান অর্থোডক্স চার্চের সদরদফতর অবস্থিত। এটি মস্কোর প্যাট্রিয়াচের অধীনে।

ইউক্রেনের গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী সার্ভিস জানিয়েছে, নিয়মিত তল্লাসির অংশ হিসেবে স্থাপনাটিতে অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের ফলাফল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এসবিইউ নামে পরিচিত ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, স্থাপনাটিকে ‘রুশিয়ান বিশ্বের কেন্দ্র’ হিসেবে ব্যবহার প্রতিরোধ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়। এছাড়া এর প্রাঙ্গনটি অন্তর্ঘাত চালানোর কাজে ব্যবহার করা হয় কিনা তা জানাও ছিল লক্ষ্য।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হলো ‌’রুশিয়ান বিশ্ব’। এর লক্ষ্য রাশিয়ার ভাষা, সংস্কৃতি ও ধর্মকে রক্ষা করা। বিদেশে হস্তক্ষেপের জন্য এই রক্ষণশীল মতাদর্শ ব্যবহার করা হয়।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com