বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আফগানিস্তানে স্টেডিয়ামে নারীসহ ১৪ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৪১ বার

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ ক্ষমতা দখল নেওয়া পর দেশজুড়ে কঠোর শরিয়া আইন চালু করেছে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট গতকাল বুধবার ১৪ জনকে প্রকাশ্যে চাবুক মারার শাস্তি দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাভিচার, চুরির মতো অভিযোগ ছিল। ১৪ জনের মধ্যে তিনজন নারীও ছিল। দেশটির লোগার অঞ্চলের একটি ফুটবল স্টেডিয়ামে ১৪ জনকে চাবুক মারা হয়। অভিযুক্তদের যখন সেখানে চাবুক মারা হয়, তখন দর্শক হিসেবে উপস্থিত ছিলেন দেশটির কর্মকর্তা, স্কলার ও সাধারণ মানুষ।

রিপোর্ট, এই শাস্তির মাধ্যমে তালেবান আফগানিস্তানে কঠোরভাবে শরিয়তি আইন রূপায়ণ করতে চাইছে।
কর্মকর্তারা সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, কয়েকশ দর্শক এই সাজা দেখার জন্য স্টেডিয়ামে ছিলেন। আদালতের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হাবিবুল্লাহ আখুন্দজাদা বিচারপতিদের সঙ্গে দেখা করে বলেছিলেন, শরিয়া আইন অনুসারে যেন শাস্তি দেওয়া হয়।

লোগারের গভর্নরের অফিস থেকে বলা হয়েছে, তারা সম্মাননীয় স্কলারদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেইসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল মুজাহিদিন, বয়স্ক মানুষ, জনজাতি নেতা ও স্থানীয় মানুষদের।

এক সরকারি কর্মকর্তা এপি-কে জানিয়েছেন, চাবুক মারার শাস্তি দেখতে কয়েকশ মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যেককে ২১ থেকে ৩৯ বার চাবুক মারা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com