রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

কুমিল্লায় বিএনপির সমাবেশ চলছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৬৫ বার

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। একে একে বক্তৃতা করছেন নেতারা।

শনিবার বেলা ১১টার দিকে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়। দুপুর সোয়া ১টার দিকে তিনিসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসন গ্রহণ করেন।

মঞ্চে দুটি চেয়ার খালি রাখা হয়েছে। এরমধ্যে একটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি চেয়ার রাখা হয়েছে। দলীয় চেয়ারপারসনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই চেয়ার রাখা হয়েছে।

বেলা ১১টায় শুরু হওয়া সমাবেশে প্রথমে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। দুপুরের পর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

শনিবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা টাউন হল মাঠে আসছেন। পরো কুমিল্লা সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, তাদের সমাবেশকে কেন্দ্র করে ‘গণতরঙ্গ’ ঠেকাতে সরকার নানা কৌশল অবলম্বন করছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে বিভিন্ন হুমকি-ধামকিকে উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী আগাম আসতে শুরু করায় কুমিল্লা উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com