মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

‘গণতন্ত্র ১ চাকার গাড়ি না, আ. লীগের একার পক্ষে প্রতিষ্ঠা সম্ভব নয়’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৪৫ বার

আওয়ামী লীগ একা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে তার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘গণতন্ত্র ১ চাকার গাড়ি না। একা আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। সরকারের পাশাপাশি বিরোধীদল যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে শুধুমাত্র সরকারি দল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা আশা করে লাভ নেই।কারণ, সরকার ও বিরোধী দলের যৌথ প্রয়াসে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সে জন্য আমরা বিরোধী দলের সহযোগিতা আশা করছি।’

নির্বাচন গণতন্ত্রের প্রাণ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘একটা নিরপেক্ষ নির্বাচন হোক সেটা আমাদের নেত্রী শেখ হাসিনা চান। সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। আমি আশা করি, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশে সেভাবেই হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথম স্বৈরাচার সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ‘বিএনপির সরকার পতনের আন্দোলন দিবাস্বপ্ন ছাড়া কিছু নয়। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com