শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

নিজের ১০০০তম ম্যাচ রাঙিয়ে রাখলেন মেসি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ বার

কাতার বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে। আর এটি ছিল ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ। এ ম্যাচে তার গোলেই ম্যাচের প্রথমার্ধে লিড নেয় আর্জেন্টিনা। এটি বিশ্বকাপের নকআউট পর্বে মেসির করা প্রথম গোল। নিজের প্রফেশনাল ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে নেমে গোল করলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে ম্যাচের ৩৫ মিনিটে গোল করে ১০০০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন এল এম টেন।

তার গোলসংখ্যা দাঁড়ালো সব মিলিয়ে ৭৮৯। আর পাঁচটি বিশ্বকাপে খেলে তার গোল এখন ৯।

এর মধ্য দিয়ে টপকে গেলেন তার দেশেরই আরেক কিংবদন্তি ম্যারাডোনার আট গোলকে। এখন তার সামনে রয়েছেন বাতিস্তুতা, যা গোল সংখ্যা ১০।

বার্সেলোনার হয়ে মেসি ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল, পিএসজির হয়ে ৫৩ ম্যাচে করেছেন ২৩ গোল এবং আর্জেন্টিনার হয়ে ১৬৯ ম্যাচে করেছেন ৯৪ গোল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com