বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

নিউইয়র্কে আজ পালিত হবে ‘গাইবান্ধা হানাদারমুক্ত দিবস’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৭ বার

গাইবান্ধা হানাদারমুক্ত দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ ৭ ডিসেম্বর বুধবার বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৫ টায় জ্যাকসন হাইটস্ এর ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর সন্ধ্যা ৬ টায় জ্যাকসন হাইটস এর জুইস সেন্টারে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গাইবান্ধা ইউএসএ ইন্ক এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম। ‘গাইবান্ধা মুক্তির বারতা’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রবীন্দ্রনাথ রায়। আলোচক হিসেবে বক্তব্য রাখবেন গাইবান্ধা ইউএসএ ইন্ক এর সভাপতি মো. শাজাহান সরকার এবং সাধারণ সম্পাদক রেজা রহমান। অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন গাইবান্ধা হানাদারমুক্ত দিবস উদযাপন উপ-পরিষদ এর আহ্বায়ক মো. আব্দুল আউয়াল দুলাল এবং সদস্য সচিব জিয়াউর রহমান হেনরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com