সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

মেক্সিকোর সীমান্তবর্তী শহরে চলমান বন্দুকযুদ্ধে নিহত ৮

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ বার

উত্তর মেক্সিকো সীমান্ত শহর নুয়েভো লারেডোতে সেনাবাহিনী ও গ্যাং সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে সাত সন্দেহভাজন কার্টেল বন্দুকধারী ও একজন সৈন্য নিহত হয়েছে। বুধবার বিষয়টি দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

টেক্সাসের লারেডো থেকে সীমান্তের ওপারে নুয়েভো লারেডোতে গুলিবর্ষণের ঘটনাটি কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো হয়।

সীমান্ত রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, সামরিক সদস্যদের ওপর হামলার ঘটনায় এক সেনা সদস্য নিহত ও সাতজন আহত হয়েছে। সন্দেহভাজন সাত হামলাকারীও মারা গেছে। যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি সড়কপথে গোলাগুলির ঘটনা ঘটে। রাজ্য পুলিশ বলেছে যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে বন্দুকযুদ্ধের ঘটনা। তবে আপাতত তা নিয়ন্ত্রণে রয়েছে।

নভেম্বরের শেষের দিকে নুয়েভো লারেডোতে বন্দুকযুদ্ধের কারণে স্কুলের ক্লাস বাতিল করতে হয় এবং মার্কিন কনস্যুলেট থেকে একটি পরামর্শ অন্য জায়গায় আশ্রয় নিতে বলে।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেন যে এক কার্টেল নেতার আটকের প্রতিক্রিয়া হিসেবে নভেম্বরে গোলাগুলি হয়৷ তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

পুরানো জেটাস গ্যাংয়ের একটি শাখা উত্তর-পূর্ব কার্টেল শহরটিতে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে।

নুয়েভো লারেডোর মার্কিন কনস্যুলেট বুধবার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com