সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

রাশিয়ার ড্রোন হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের ওডেসা শহর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ বার

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা শহরে শনিবার রাশিয়ার ড্রোন হামলায় শহরটির ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট প্রশাসনের ডেপুটি প্রধান কিরিলো টিমোশেঙ্কো বার্তা বিষয়ক অ্যাপ টেলিগ্রামে বলেছেন, এ মুহূর্তে নগরী বিদ্যুৎহীন। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ চালু আছে। তিনি বলেন, পরিস্থিতি জটিল, তবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওডেসার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। সেখানকার ১৫ লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে রাশিয়া ইরানের তৈরি কামিকাজে ড্রোন দিয়ে চালানো হামলার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওডেসা

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেয়ার আগ পর্যন্ত কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসা ইউক্রেনীয় ও রুশদের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছিল। সেখানকার গভর্নর মাকসিম মারচেঙ্কো শনিবার বলেন, রুশ ড্রোন হামলায় অঞ্চলটির প্রায় সব জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com